সাংবাদিক ওমর ফারুকের জন্য চরমোনাই পীরের শোক ও দোয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০১৭, ১৪:২৮আপডেট : ০১ মে ২০১৭, ১৬:৪১

ওমর ফারুক বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি ও নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি ওমর ফারুকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। একইসঙ্গে তার দল ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমও গভীর শোক প্রকাশ করেছেন।
ইসলামী আন্দোলনের প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম বলেন, ‘আজ সোমবার (১ মে) বাদ জোহর মরহুম ওমর ফারুকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় দলের নেতারা উপস্থিত ছিলেন।’
ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘ওমর ফারুক পেশাগত দায়িত্ব পালনে নিবেদিত ছিলেন। তার মৃত্যুতে দেশবাসী একজন প্রতিভাবান সাংবাদিককে হারালো। তার অভাব দীর্ঘদিন অনুভূত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার সব নেক আমল কবুল করে তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। তার পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করার তওফিক দান করুন।’

আরও পড়ুন-

ওমর ফারুকের জন্য সহকর্মীদের শোকগাথা

স্মৃতিতে অমলিন থাকবেন সাংবাদিক ওমর ফারুক

সাংবাদিক ওমর ফারুকের নামে অ্যাওয়ার্ড দেবে ডিআরইউ

/সিএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম