চাকরিতে স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০১৭, ১৪:১২আপডেট : ০২ মে ২০১৭, ১৪:২৯

প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক লীগের মানববন্ধন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও বিজিবির তৃতীয় ও চতুর্থ শ্রেণিসহ সব চাকরির ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক লীগ নামের একটি সংগঠন। এসব দাবির পাশাপাশি আরও কয়েকটি প্রস্তাব উপস্থাপন করেছে সংগঠনটি।

মঙ্গলবার (২ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে তারা এ দাবি জানায়।

মানববন্ধনে বক্তারা সরকার ও নিয়োগ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, যে পত্রিকা ও টিভির মাধ্যমে সেনা, নৌ, বিমান, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্য নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয় তা উল্লেখ থাকতে হবে। মাঠে দাঁড়ানোর দিন শিক্ষাগত ও মেডিক্যালের সনদপত্র আনতে হবে। এমন উদ্যোগ না নিলে চাকরি পাওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা থাকবে না।

বক্তারা আরও বলেন, প্রতিটি জেলা থেকে কতজন নিয়োগ দেওয়া হবে তা  প্রার্থী বাছাইয়ের আগেই ঘোষণা করতে হবে। প্রার্থী যাচাই-বাছাই করার প্রস্তুতি পূর্বে একটি লটারি বাক্স সব প্রার্থীর সামনে দেখাতে হবে এবং বাক্সটি একটি মঞ্চে রাখতে হবে। সেনা-নৌ-বিমান বাহিনীর সেপাই, পুলিশের কনস্টেবল, আনসার সদস্য, ফায়ারম্যান, বিজিবির চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে কোনও লিখিত ও মৌখিক পরীক্ষা থাকবে না। তৃতীয় শ্রেণির কর্মচারীদের জন্য শুধুমাত্র লিখিত পরীক্ষা থাকবে ইত্যাদি।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ন্যাপ ভাসানীর সভাপতি এম এ ভাসানী। এছাড়াও বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, জয় বাংলা মঞ্চের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ প্রমুখ।

 /আরএআর/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম