রাজধানীর শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যানের লেক থেকে সোমবার (৮ মে) সকালে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তার বয়স আনুমানিক ১১ বছর। তবে শিশুটির নাম-পরিচয় জানা যায়নি।
শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক বাংলা ট্রিবিউনকে জানান, শিশুটির কীভাবে এবং কবে মৃত্যু হয়েছে তা বোঝা যাবে ময়নাতদন্তের পর। তার পরনে ছিল জিন্স প্যান্ট ও চেক গেঞ্জি।
ময়নাতদন্তের জন্য অজ্ঞাত শিশুটির মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
/এআরআর/জেএইচ/








