রাজধানীর উত্তরায় সানজিদা ইসলাম নোভা (১৫) নামে এক কিশোরীর লাশ উদ্ধার হয়েছে সোমবার (৮ মে) সকালে। পরিবারের দাবি, এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পাওয়ার হতাশা থেকে সে আত্মহত্যা করেছে।
উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ৭ নম্বর সেক্টরের ৩৫ নম্বর রোডের ২৩/বি/১ বাসার তৃতীয় তলা থেকে নোভা লাশ উদ্ধার করে পুলিশ। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, এসএসসি পরীক্ষার ফল আশানুরূপ না হওয়ায় গলায় ফাঁস লাগিয়ে নোভা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার বাবার নাম নজরুল ইসলাম। তাদের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার কাওনা গ্রামে।
/এআরআর/জেএইচ/








