ঢামেক হাসপাতালে আহত আহমদিয়া সম্প্রদায়ের ইমাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৭, ০৬:৪৯আপডেট : ০৯ মে ২০১৭, ০৭:০০

আহত মোস্তাফিজুর রহমান ময়মনসিংহে হামলার শিকার আহমদিয়া সম্প্রদায়ের ইমাম মোস্তাফিজুর রহমানকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে সেখানে ভর্তি করানো হয়।

৮ মে সোমবার রাত ৯টার দিকে মোস্তাফিজুর রহমান (৩৫) নামের ওই ইমামকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।

পুলিশ জানিয়েছে, আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভোরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ।

আহত মোস্তাফিজুর রহমান সরিষা ইউনিয়নের কানপুর গাংপাড়া গ্রামের আহমদিয়া মসজিদের ইমাম ছিলেন। পুলিশ জানিয়েছে, তার ওপর হামলায় তিনজন অংশ নিয়েছিল। এরমধ্যে আব্দুল আহাদ নামে এক হামলাকারীর বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দার কইরাটি গ্রামে। ওই হামলাকারী স্থানীয়দের হাতে গণধোলাইয়ে আহত হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, হামলাকারীরা কাদিয়ানি বিদ্বেষী সম্প্রদায়ের লোকজন। তবে কি কারণে হামলা করা হয়েছে তদন্ত শেষে এ বিষয়ে জানা যাবে।

/এআইবি/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম