রাজধানীতে দুই পথচারী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৭, ১৯:০৬আপডেট : ০৯ মে ২০১৭, ১৯:০৬

রাজধানীতে দুই পথচারী নিহত রাজধানীর মিরপুর ও টিকাটুলীতে পৃথক দুটি দুর্ঘটনায় দুই পথচারী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মিরপুর মাজার রোডে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন আবুল খায়ের (৫৫)। সোমবার (৮ মে) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আবুল খায়েরের ছেলে হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, মিরপুর মাজার রোডে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তার বাবা। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রাত সাড়ে ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিরপুর ১ নম্বর সেকশনে কমিশনারের রোডের একটি বাড়িতে থাকতেন আবুল খায়ের। তার বাবা মৃত সুলতান আহমেদ।
এদিকে টিকাটুলীতে রামকৃষ্ণ মিশন রোডে ট্রাকচাপায় নিহত হয়েছেন এক পথচারী। মঙ্গলবার (৯ মে) পৌনে ৫টার দিকে ঘটনাটি ঘটে। তার নাম শারমীন আক্তার (২৭)।
জানা গেছে, মঙ্গলবার ভোরে ওয়ারী থানাধীন ইত্তেফাক অফিসের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় ঘটনাস্থলে নিহত হন শারমীন। ভোর সোয়া ৫টায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্বাস তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তার লাশ রাখা হয়েছে ঢামেক মর্গে।

শারমীন জয়কালী মন্দির এলাকায় ভাসমান ছিলেন বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি পটুয়াখালী সদরের কুলশীতে। তার স্বামীর নাম জীবন মিয়া।

/এআইবি/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম