মগবাজারে ট্রান্সফরমারের বিদ্যুৎস্ফুলিঙ্গ লেগে দুই সহোদর দগ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০১৭, ১৪:০১আপডেট : ১০ মে ২০১৭, ১৪:০৩

অগ্নিদগ্ধ রাজধানীর মগবাজারে ট্রান্সফরমারের বিদ্যুৎস্ফুলিঙ্গ লেগে দুই সহোদর দগ্ধ হয়েছে। তারা হলো- সাজ্জাদ হোসেন (১৩) ও সাজিদ হোসেন (৮)। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বুধবার (১০ মে) সকালে এ ঘটনা ঘটে।

সাজ্জাদ ও সাজিদের বাবা শাহজাহান উদ্দিন রমনা থানার বড় মগবাজারের একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় থাকেন।

দগ্ধ দুই সহোদরের চাচা সিদ্দিকুর রহমান জানান, তার দুই ভাতিজা সকালে বেলকুনিতে খেলছিল। এসময় তাদের বাড়ির সামনের ভবনের দ্বিতীয় তলায় একটি হোটেলের রান্নাঘরে চুলায় ব্যবহৃত পাম্প মেশিন বার্স্ট হয়ে আগুন বাইরে থাকা একটি পলিথিনে লাগে। পরে ওই আগুন ট্রান্সফরমারে লাগে। পরে বিকট শব্দে ওই ট্রান্সফরমারের বিদ্যুৎস্ফুলিঙ্গ লেগে সাজ্জাদ ও সাজিদ দগ্ধ হয়।

ঢামেকের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানায়, ট্রান্সফরমারের বিদ্যুৎস্ফুলিঙ্গ লেগে সাজ্জাদের ১৮ শতাংশ ও সাজিদের ১২ শতাংশ পুড়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া।

/এআইবি/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম