সেই সুমাইয়ার লেখাপড়ার দায়িত্ব নিলেন বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্র্রিবিউন রিপোর্ট
১০ মে ২০১৭, ২১:৫৩আপডেট : ১১ মে ২০১৭, ০১:০৬

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে শিশু সুমাইয়া অপহরণের ২৪ দিন পর উদ্ধার হওয়া পাঁচ বছরের শিশু সুমাইয়ার লেখাপড়ার দায়িত্ব নিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ জন্য  এককালীন একলাখ টাকা ও প্রতিমাসে পাঁচ হাজার টাকা করে দুমাসের পড়ার খরচ বাবদ নগদ আরও ১০ হাজার টাকা তিনি সুমাইয়ার বাবার হাতে তুলে দেন।

বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে বাণিজ্যমন্ত্রীর  বাসভবনে আয়োজিত এক  অনুষ্ঠানে এ ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী।

সুমাইয়াকে খেলনা দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী, সঙ্গে মন্ত্রীর নাতনি অনুষ্ঠানে সুমাইয়ার বাবা জাকির হোসেনের হাতে তিনি নগদ একলাখ ১০ হাজার টাকা তুলে দেন। এ সময় পুলিশের লালবাগ জোনের ডিসি মো. ইব্রাহিম হোসেন খান ও কামরাঙ্গী চর থানার ওসি মো. শাহীন ফকির উপস্থিত ছিলেন।

সুমাইয়ার বাবা বেকার থাকায় বাণিজমন্ত্রী টঙ্গীতে একটি বেসরকারি কারখানায় তার জন্য মাসিক ২০ হাজার টাকা বেতনে একটি চাকরির ব্যবস্থা করে দেন।

বাণিজ্যমন্ত্রীকে আদর দিচ্ছে শিশু সুমাইয়া এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সুমাইয়ার বাবা জাকির হোসেন লেখাপড়া মোটেই জানেন না। ’ নিজের অনুভূতি ব্যক্ত করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সুমাইয়ার অপহরণের সংবাদ কানে আসার পর  থেকেই তার বয়সী আমার নাতনির মুখটি বার বার ভেসে উঠেছিল।  আমি প্রতি মুহূর্তে আল্লাহর দরবারে দোয়া করেছি, যাতে সুমাইয়াকে তার মা-বাবা ফিরে পান। সেভাবে আমি পুলিশের সঙ্গেও যোগাযোগ করেছি। সুমাইয়াকে তার বাবা-মা ফেরত পেয়েছেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া  আদায় করছি ।’

বানিজ্যমন্ত্রীর সঙ্গে সুমাইয়া ও তার মা-বাবা মন্ত্রী বলেন, ‘আজ  (বুধবার) থেকে সুমাইয়ার পড়াশোনার দায়িত্ব আমি নিলাম। এ জন্য তাকে প্রতিমাসে পাঁচ হাজার টাকা দেবো। আজ  তার পিতা মাতার হাতে নগদ এক লাখ ১০ হাজার টাকা দিলাম।’

এ সময় বাণিজ্যমন্ত্রী সুমাইয়াকে নতুন জামা, খেলনা, পুতুল ও চকলেট উপহার দেন।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল রাজধানীর কামরাঙ্গীর চর এলাকা থেকে অপহৃত হয়েছিল শিশু সুমাইয়া। পরবর্তীতে পুলিশের অভিযানে ২৬ এপ্রিল উদ্ধার করা হয় তাকে।

ছবি: সাজ্জাদ হোসেইন

/এসআই/  এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান