দেড়যুগ কারাভোগের পর সেই শিপন খালাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০১৭, ১৮:৩০আপডেট : ১১ মে ২০১৭, ১৮:৩১

High-Court-1_2 দীর্ঘ দেড়যুগ কারাভোগের পর হাইকোর্ট থেকে জামিন পাওয়া পুরান ঢাকার সুত্রাপুরের সেই শিপন অবশেষে খালাস পেয়েছেন। ঢাকার পরিবেশ আপিল আদালতের বিশেষ দায়রা জজ বিচারক মশিউর রহমান চৌধুরীর এ রায় দেন  গত ৩ এপ্রিল। ওই রায়ের একটি  অনুলিপি বৃহস্পতিবার (১১ মে) বাংলা ট্রিবিউনের হাতে আসে। 




রায়ে আদালত বলেন, ‘আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হল।’ বিচার শেষে খালাস পেলেও ততদিনে শিপনের জীবন থেকে চলে গেছে ১৭টা বছর। এ বিষয়ে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী কুমার দেবুল দে বলেন, বিচারে বিলম্ব হওয়ায় দীর্ঘদিন আটক থাকায় এখন শিপনের পক্ষে আমরা ক্ষতিপূরণ মামলা করবো। শিপনের সঙ্গে যোগাযোগ করে এ আবেদন করা হবে। ১৯৯৪ সালে পুরান ঢাকার সুত্রাপুরের দুই মহল্লার মধ্যে মারামারিতে একজন খুন হন।  এ ঘটনায় মো.জাবেদ বাদী হয়ে সুত্রাপুর থানায় মামলা করেন।

মামলায় দুই নম্বর আসামি মো.শিপন। এফআইআরে তার বাবার নাম ছিল অজ্ঞাত। পরে অভিযোগপত্রে তার বাবার নাম মো.রফিক দেওয়া হয়। ঠিকানা ৫৯, গোয়ালঘটা লেন, সুত্রাপুর বলে উল্লেখ করা হয়। পরবর্তীতে ২০০০ সালে গ্রেফতার হওয়ার পর ওই বছরের ৭ নভেম্বর থেকে কাশিমপুর কারাগারে ছিলেন শিপন। একটি বেসরকারি টিভি চ্যানেলে শিপনকে নিয়ে একটি প্রতিবেদন প্রচারিত হলে আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী কুমার দেবুল দে।

গণমাধ্যমের ওই প্রতিবেদন উপস্থাপনের পর গত ৩০ অক্টোবর আদালত শিপনকে ৮ নভেম্বর হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

ওই নির্দেশে তাকে হাজিরের পর ওইদিন জামিন দেন বিচারপতি এম.ইনায়েতুর রহিম ও জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ।

আদালত আদেশে বলেছেন, ৬০ দিনের মধ্যে এ মামলার বিচার শেষ করতে হবে। সেই সময় পর্যন্ত শিপন জামিনে থাকবেন।

এছাড়াও জামিনে মুক্তি পাওয়ার পর শিপনের কোথাও যাওয়ার জায়গা না থাকলে জেলা ম্যজিস্ট্রেটের কাছে পুর্নবাসনের জন্য একটি আবেদন করতে বলা হয়েছে।

এরপর বিচারিক আদালতে বিচারক কাজ শেষে গত ৩ এপ্রিল রায় ঘোষণা করেন।

এমটি/ইউআই/এসএমএ/

আরও পড়ুন
ছয় মাসে মামলা নিষ্পত্তি না হলে ব্যবস্থা নেবে মনিটরিং সেল

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যাবে না

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম