ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য, বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি ওমর ফারুকের শোকসভা আগামীকাল রবিবার (১৪ মে) ২০১৭ অনুষ্ঠিত হবে। এতে সাংবাদিক নেতারা মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখবেন।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় অংশগ্রহণের মাধ্যমে প্রয়াত ওমর ফারুকের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
ডিআরইউ সাগর-রুনী মিলনায়তনে সকাল ১০টায় শোকসভা শুরু হবে। ডিআরইউ’র উদ্যোগে আয়োজিত এই শোকসভায় সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা।
উল্লেখ্য, সাংবাদিক ওমর ফারুক গত ৩০ এপ্রিল রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
/সবি/এমও/








