বিল্লাল ৪ ও রহমত ৩ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৭, ১৬:০৩আপডেট : ১৬ মে ২০১৭, ১৬:৩৭

আদালতে বিল্লাল ও রহমত বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদের গাড়ি চালক বিল্লালের চার এবং বডিগার্ড রহমত আলী ওরফে আবুল কালাম আজাদের  তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম লস্কর সোহেল রানার আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে দুই আসামির রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার ১০ দিনের রিমান্ড চেয়ে দুই আসামিকে আদালতে হাজির করেন ভিকটিম সাপোর্ট সেন্টারের তদন্ত কর্মকর্তা ইসমত আরা এমি।

আসামিপক্ষের আইনজীবী হেমায়েতউদ্দিন মোল্লা জামিন আবেদনের শুনানিতে বলেন,  ‘দেহরক্ষী রহমত সোমবার (১৪ মে) থানায় আত্মসমর্পণ করে।’ এই বিবেচনায় তার জামিনের আবেদন করেন তিনি।

ঢাকা মহানগর আদালতের পিপি আব্দুল্লাহ আবু আসামিদের কাছ থেকে তথ্য পাওয়ার সম্ভাবনা এবং এখনও একজন আসামি পলাতক আছে জানিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আদালতে বিল্লাল ও রহমত কারও সঙ্গে কোনও কথা বলেনি। আর রহমত আলী বারবারই গণমাধ্যম কর্মীদের কাছ থেকে মুখ লুকানোর চেষ্টা করে। আদালতে বাদীপক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়  মহিলা আইনজীবী সমিতির আইনজীবী ফাইমিদা আক্তার।

সোমবার সন্ধ্যার পর রাজধানীর নবাবপুরের ইব্রাহিম আবাসিক হোটেল থেকে সাফাত আহমেদের গাড়ি চালক বিল্লালকে গ্রেফতার করে র‌্যাব। একইদিন সন্ধ্যা ৭টার দিকে গুলশান এলাকা থেকে সাফাতের বডিগার্ড রহমত আলী ওরফে আবুল কালাম আজাদকে  গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় রহমত আলীর কাছ থেকে একটি শট গান ও দশ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এর আগে গত ১১ মে রাতে সিলেট শহরের একটি বাড়ি থেকে সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে গ্রেফতার করে পুলিশ। তারা দু’জনই বর্তমানে রিমান্ডে রয়েছে।

উল্লেখ্য,ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ এনে গত ৬ মে বনানী থানায় একটি মামলা দায়ের করেন বেসকারকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। মামলায় পাঁচ জনকে আসামি করা হয়। আসামিরা হলো-সাফাত আহমদ,নাঈম আশরাফ,সাদমান সাকিফ,সাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী রহমত আলী ওরফে আবুল কালাম আজাদ।

/এসআইটি/ইউআই/এসটি/ এপিএইচ/

ছবি: নাসিরুল ইসলাম

আরও পড়ুন: সাফাতের গাড়িচালক ও দেহরক্ষী গ্রেফতার

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম