অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নিরাপত্তায় কোনও ঘাটতি হবে না: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৭, ২০:০৬আপডেট : ১৬ মে ২০১৭, ২০:১৯

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ঢাকায় আগমন উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তাদের নিরাপত্তায় কোনও ঘাটতি হবে না বলেও জানান তিনি। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অ্যান্টি করাপশন অ্যান্ড সিকিউরিটি ম্যানেজার শন ক্যারল মঙ্গলবার সকালে পুলিশ সদর দফতরে আইজিপি’র সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন।

আইজিপি শহীদুল হকের সঙ্গে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অ্যান্টি করাপশন অ্যান্ড সিকিউরিটি ম্যানেজার শন ক্যারল শন ক্যারল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরের সার্বিক নিরাপত্তা ও আনুষঙ্গিক বিষয় নিয়ে আইজিপির সঙ্গে মতবিনিময় করেন। এ সফর উপলক্ষে বাংলাদেশ পুলিশের নেওয়া নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় ঢাকা ও চট্টগ্রাম মহানগর পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরে শন ক্যারল পুলিশ সদর দফতরের ডিআইজি (অপারেশন্স) ব্যারিস্টার মাহবুবুর রহমানের সঙ্গে মতবিনিময় করেন।

অস্ট্রেলিয়া ক্রিকেট দল আগামী ১৮ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। ঢাকা এবং চট্টগ্রামে তারা টেস্ট ম্যাচ খেলবে।

/জেইউ/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম