যাত্রাবাড়ীতে বন্ধুকে বাঁচাতে গিয়ে কিশোর খুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০১৭, ০৩:২০আপডেট : ২০ মে ২০১৭, ০৩:৩২

লাশ উদ্ধার রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় শুক্রবার (১৯ মে) রাতে বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়েছে মো. জাহিদুল হাওলাদার (১৭) নামের এক কিশোর। এই কিশোর স্থানীয় একটি ফ্যান কারখানার শ্রমিক। তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত ৮টার দিকে দনিয়া এলাকার একদল কিশোর কাজলা পেট্রল পাম্প এলাকায় এসে জুয়েলকে তুলে নিতে চায়। এসময় জাহিদুল হাওলাদার জুয়েলকে রক্ষা করতে এগিয়ে যায়। এক পর্যায়ে সহপাঠি কিশোর বন্ধুরা মিলে জুয়েলকে উদ্ধার করে। এ ঘটনার পর প্রতিপক্ষ কিশোররা জাহিদুল হাওলাদারকে দেখে নেয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।

এর ঠিক আধা ঘন্টার মাথায় ১৫ থেকে ২০ জন কিশোর অস্ত্র নিয়ে এসে জাহিদুল হাওলাদারের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে জাহিদুল হাওলাদারের পেটের ভুড়ি বেরিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পলাশ নামের এক যুবক রাত সাড়ে ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, জাহিদুল হাওলাদার পটুয়াখালির গলাচিপা উপজেলার গোবাড়িয়া গ্রামের ফোরকান হাওলাদারের পুত্র। চার ভাই ও এক বোনের মধ্যে জাহিদুল তৃতীয়। সে যাত্রাবাড়ি থানার ছনটেক এলাকায় অন্বেষা ফ্যান কারখানায় কাজ করতো।

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম