দুই তরুণী ধর্ষণ মামলায় বনানী থানা পুলিশের অনিয়ম পেয়েছে কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০১৭, ১৪:৫৬আপডেট : ২১ মে ২০১৭, ১৫:১৫

রেইনট্রি হোটেল পরিদর্শন শেষে বেরিয়ে আসছেন মামলার প্রথম তদন্ত কর্মকর্তা রেইনট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের বিষয়ে বনানী থানা পুলিশের কর্তব্য পালনে কোনও গাফিলতি রয়েছে কিনা জানতে গঠিত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তদন্ত কমিটির রিপোর্ট আজ রবিবার জমা দেওয়ার কথা ছিল। তদন্তের কাজ শেষ করতে না পারায় কমিটি আরও তিন দিন সময় নিয়েছে। তবে মামলা দায়েরের ক্ষেত্রে প্রাথমিকভাবে কিছু অনিয়ম ও অসঙ্গতি তাদের নজরে এসেছে। তদন্ত কমিটির প্রধান ডিএমপির এডিশনাল কমিশনার মিজানুর রহমান আজ (২১ মে) বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে কিছু অনিয়ম ও অসঙ্গতি কমিটির নজরে এসেছে। এসব অনিয়ম ও অসঙ্গতির সঙ্গে যে-ই জড়িত থাকুক না কেন, তার শাস্তির সুপারিশ করা হবে।’

গত ১২ মে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিং এ ডিএমপির যুগ্মকমিশনার কৃষ্ণপদ রায় জানান, এডিশনাল কমিশনার মিজানুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন- ডিএমপির যুগ্মকমিশনার (ডিবি) আবদুল বাতেন ও যুগ্মকমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায়।
এদিকে চার সদস্যের একটি তদন্ত সহায়ক কমিটির প্রধান করা হয়েছে যুগ্মকমিশনার কৃষ্ণপদ রায়কে। এই কমিটির সদস্যরা হলেন- ডিসি (ডিবি নর্থ) শেখ নাজমুল আলম, ডিসি (উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ) ফরিদা ইয়াসমিন, ডিসি (গুলশান) মুস্তাক আহমেদ।

/এসএমএন/ইউআই/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম