মতিঝিল থানার ওসিসহ ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০১৭, ২০:০৬আপডেট : ২১ মে ২০১৭, ২০:০৯

আইন-আদালত রাজধানীর মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুকসহ ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে ঢাকা মহানগর হাকিমের আদালতে মামলা দায়ের করা হয়েছে। রবিবার মামলাটি দায়ের করেন মতিঝিল থানা আওয়ামী জনতা লীগের সহ-সভাপতি আবুবক্কর সিদ্দিক। মামলাটি আমলে নিয়ে ২০ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ডিবি পুলিশকে  নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার। আদালতের বেঞ্চসহকারী আশিকুর রহমান মামলা দায়েরের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন, উপ-পরিদর্শক রকিব ও মোস্তাফিজ। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে মামলাটি আমলে নিয়ে ডিবি পুলিশকে তদন্ত করে আগামী ২০ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১০ মে মামলার বাদীকে গ্রেফতার করে মতিঝিল থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন আসামিরা। বাদী দিতে অসম্মতি জানানলে আসামিরা তাকে মারধর করেন এবং পেন্ডিং মামলায় জড়ানোর হুমকি দেন। এরপর স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে নিয়ে যান।

/এসআইটি/ইউআই/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম