ঢাবি’র সিনেট নির্বাচনে নীল দল জয়ী

ঢাবি প্রতিনিধি
২২ মে ২০১৭, ১৮:১৬আপডেট : ২২ মে ২০১৭, ১৮:১৬

সিনেট ভবন (ছবি- অনলাইন থেকে সংগৃহীত) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে আওয়ামী ও বাম পন্থী নীল দল ৩৫টি আসনের মধ্যে ৩৩ টি আসন পেয়ে জয়লাভ করেছে। অন্য দু’টি আসন পেয়েছে বিএনপি পন্থী  সাদা দল। সোমবার (২২ মে) দুপুর তিনটার দিকে এই ফল ঘোষণা করা হয়। ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. কামাল উদ্দিন।
মোট ৩৫ টি আসনের মধ্যে ৩৪টিতে প্রার্থী দিয়েছিল নীলদল। মাহাবুবুর রহমান নামে একজন প্রার্থিতা প্রত্যাহার করে নেয়ার কারণে ৩৪টি আসন নিয়ে নির্বাচনে অংশ নেয় নীল দল। এর মধ্যে একটি আসনে নীল দলের সায়মা খাতুন ৫ ভোটে হেরে যান।

বিএনপিপন্থী সাদা দল ৩৫টি আসনেই প্রার্থী দিয়ে দু’টি আসনে লাভ করতে সক্ষম হয়। সাদা দলের মো. লুৎফর রহমান এবং ড. এ বি এম ওবায়দুল ইসলাম যথাক্রমে ৮২২ এবং ৬৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন।

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম