রেল লাইনে দাঁড়িয়ে মুড়ি খাওয়ার সময় যুবক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৭, ০৩:১৬আপডেট : ২৩ মে ২০১৭, ০৩:১৬

রেল লাইনে দাঁড়িয়ে মুড়ি খাওয়ার সময় রাজধানীর জুরাইনে ট্রেনের ধাক্কায় রায়হান (২৪) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক সেতু মার্কেটে মাসুম সু কর্নার নামে একটি জুতার দোকানের কর্মচারী ছিলেন।

জুরাইনে সেতু মার্কেটের পাশের রেল লাইন (ফাইল ছবি) নিহতের চাচা মো. শহীদ জানান, সোমবার সন্ধ্যা ৭টায় সেতু মার্কেটের পাশের রেল লাইনে দাঁড়িয়ে রায়হান মুড়ি খাচ্ছিলো। তখন নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় সে গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, রায়হান কেরানীগঞ্জের পশ্চিমদি কলাবাগ এলাকার মোবারক হোসেনের ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে রায়হান সবার ছোট ছিল।

/এআইবি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি