কেরানীগঞ্জে পানিতে ডুবে দুই ভাইসহ ৩ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৭, ১৯:১০আপডেট : ২৬ মে ২০১৭, ২০:১৫

 

 

লাশ নিয়ে স্বজনদের আহাজারি বিয়ে বাড়িতে বেড়াতে গিয়ে খালে গোসল করার সময় পানিতে ডুবে  দুই ভাইসহ তিন জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন ঘটনাস্থলে এবং অন্যজন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দক্ষিণ কেরানীগঞ্জের আইনতায় শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন, হৃদয় (১৮) এবং তার দুই খালাতো ভাই ইব্রাহিম (২১) ও মোহাম্মদ হোসেন (১৩)। এদের মধ্যে হৃদয়ের লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  
হৃদয়ের বাবার নাম আব্দুস সালাম। রাজধানীর শনির আখড়ার গোবিন্দপুর এলাকার গফুর চৌকিদারের বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন হৃদয়। তিনি ধনিয়া কলেজে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন।
হৃদয়ের খালা জামিলা খাতুন ঢামেক হাসপাতালে জানান, বৃহস্পতিবার হৃদয় তার পরিবারের সদস্যদের সঙ্গে কেরানীগঞ্জের আইনতায় তাদের এক আত্মীয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে যান। শুক্রবার ছিল বিয়ের অনুষ্ঠান। দুপুরে কয়েকজন মিলে বসুন্ধরা হাউজিং প্রকল্পের ভেতরের একটি খালে গোসল করতে যান। এসময় তারা খালের পানিতে তলিয়ে যান। হৃদয়কে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বিকাল পৌনে তিনটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুই ভাইবোনের মধ্যে হৃদয় ছিল বড়।
হৃদয়ের স্বজনরা আরও জানান, হৃদয়ের সঙ্গে তার  দুই খালাতো ভাইও পানিতে তলিয়ে যায়। তারা হচ্ছে ইব্রাহিম (২১) ও মোহাম্মদ হোসেন (১৩)। তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ইব্রাহিম ইলেক্ট্রিশিয়ান। তার ছোটভাই মোহাম্মদ হোসেন গোবিন্দপুর হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। তাদের বাবার নাম মনির হোসেন। তাদের বাসাও শনির আখড়ায়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এএসআই বজলুর রশিদ বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নিহতরা শনির আখড়ায় নিজ নিজ পরিবারের সঙ্গে থাকতেন। তবে তাদের সবার স্থায়ী বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জে। তিন জনের লাশ উদ্ধার করে স্বজনরা গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। সেখানে দাফন করা হবে।’

/এআইবি/এআরআর/ এপিএইচ/

আরও পড়ুন: এবার দেশের সব ‘মূর্তি’ অপসারণের দাবি হেফাজতের

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম