অচেতন করে দম্পতির নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৭, ১৮:২১আপডেট : ২৭ মে ২০১৭, ১৮:২১

ছিনতাই রাজধানীর কদমতলীতে অভিনব কাদায় অচেতন করে দম্পতির স্বর্ণ অলঙ্কার ও নগদ টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক কবিরাজ। অচেতন অবস্থায় (শনিবার) বিকালে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। কদমতলীর নুরবাগে ভাড়া বাসায় থাকেন এই দম্পতি। এরা হলেন- পাখি ব্যবসায়ী মনির হোসেন (৪০) ও স্ত্রী মোসা. জেসমিন (৩০)।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ীর এএসআই  মো. বাবুল মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
মনিরের শ্যালক মো. লিটন জানান, জমি-জমা ও আত্মসাৎ হওয়া সম্পদ উদ্ধার করে দেওয়ার আশ্বাস দিয়ে এক কবিরাজ তিন-চারদিন থেকে বাসায় যাতায়াত করেন। গতকাল (শুক্রবার) বাসাতেই ছিল কবিরাজ। কবিরাজ রাত ৩টায় ওদের দু’জনকে শরবত খাওয়ায়। শরবত খাওয়ার পর স্বামী ও স্ত্রী দু’জনই অচেতন পড়েন। এ সময় ওই প্রতারক কবিরাজ আমার বোনের গলার চেইন, কানের দুল ও ঘরের নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
লিটন বলেন, ‘শনিবার বেলা ১০টার পর পরেও তারা ঘুম থেকে না ওঠায় অন্যদের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপতালে ভর্তি করাই।’
তবে কী পরিমাণ জিনিসপত্র বাসা থেকে খোয়া গেছে তা তাৎক্ষণিক জানাতে পারেননি লিটন।
/এআইবি/এসএমএ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম