শেরেবাংলা নগর থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৭, ০৮:২১আপডেট : ২৮ মে ২০১৭, ০৮:২১

লাশ উদ্ধার রাজধানীর শেরেবাংলা নগর থানার ইন্দিরা রোড এলাকার একটি বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মুক্তা নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে ইন্দিরা রোডের ৪৭/৬ নম্বর ‘ত্রয়ী নীড়’ নামক ভবনের বি-১ ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মামুন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই বাসায় সে এক বছর ধরে কাজ করতো।’

তিনি আরও বলেন, ‘ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।’

ওই বাসার সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, ফ্ল্যাটের একটি কক্ষে ঢুকে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় মেয়েটি। দরজা নক করার পরও তার সাড়া শব্দ না পেয়ে বাসার লোকজন মিস্ত্রী ডেকে দরজা ভেঙ্গে তাকে দ্রুত উদ্ধার করে। পরে দ্রুত পান্থপথের শমরিতা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুক্তাকে মৃত ঘোষণা করেন।

/এআরআর/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম