ব্যাংকক ফ্লাইটে ইউএস-বাংলার বিশেষ অফার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৭, ০৫:১৮আপডেট : ২৯ মে ২০১৭, ০৫:১৮

ইউএস বাংলা ইউএস-বাংলা এয়ারলাইন্স আকর্ষণীয় ব্যাংকক প্যাকেজ ঘোষণা করেছে। ব্যাংকক ভ্রমণ করলেই পাবেন সৌজন্যমূলক নাস্তাসহ এক রাত হোটেলে থাকার সযোগ। এক সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞিপ্তিতে বলা হয়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ‘ওয়ান নাইট ফ্রি ব্যাংকক’ প্যাকেজ কমপক্ষে দু’জনের জন্য প্রযোজ্য। ভ্রমণকালীন সময় ৩০ মে থেকে ২৩ জুন পর্যন্ত সীমাবদ্ধ। প্যাকেজটি তাদের জন্য প্রযোজ্য হবে, যারা ইউএস-বাংলা’য়  ঢাকা থেকে ব্যাংকক ভ্রমণের শেষ দিন ২০ জুন এবং ব্যাংকক থেকে ঢাকায় ভ্রমণ ২৩ জুন থেকে ভ্রমণ করবেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ডিজিএম মো. কামরুল ইসলাম জানান, প্যাকেজটি ইউএস-বাংলা’র যেকোনও সেলস অফিস অথবা যেকোনও ট্রাভেল এজেন্সি থেকে সংগ্রহ করা যাবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে যারা ব্যাংকক ভ্রমণ করার পরিকল্পনা করছেন তাদেরকে অবশ্যই ইউএস-বাংলা হলিডেজ থেকে হোটেল ভাউচার সংগ্রহ করতে হবে।

প্রতি সোম, বুধ, শুক্র ও শনিবার ঢাকা থেকে ব্যাংকক সকাল ৯টা ৪০ মিনিটে এবং ব্যাংকক থেকে স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

/সিএ/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম