গ্রাহককে জরিমানার টাকা না দেওয়ায় রবির কার্যালয়ে অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৭, ১৩:৫৬আপডেট : ৩০ মে ২০১৭, ১৪:০৬

রবির কার্যালয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর গ্রাহককে জরিমানার টাকা না দেওয়ায় মোবাইল অপারেটর রবির গুলশান কার্যালয়ে অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার বেলা ১টায় তারা রবির অফিসে যান।

অধিদফতর সূত্র জানায়, তিন গ্রাহকের পৃথক তিনটি অভিযোগের ভিত্তিতে রবিকে ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধের জন্য পাঁচ কার্যদিবস সময় চায় রবি। সে হিসেবে চলতি মাসের ২৪ এপ্রিল ছিল অর্থ পরিশোধের শেষ দিন। কিন্তু ওইদিন তারা জরিমানার অর্থ পরিশোধ করেনি।  কালক্ষেপণ করায় সম্পত্তি ক্রক করতে দলবলসহ রবির অফিসে হানা দেওয়া হয়েছে।এখন কর্মকর্তাদের সঙ্গে মিটিং চলছে।

সূত্র আরও জানায়, জরিমানার টাকা পরিশোধ করার জন্য রবিকে পাঁচবার নোটিশ দেওয়া হলেও তারা জরিমানা পরিশোধ করেনি। তাই আজকে বাণিজ্য মন্ত্রণালয়ের সহায়তায় রবির অফিসে অভিযান চালানো হচ্ছে।

এ বিষয়ে রবির ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর বলেন, ‘এ বিষয়ে আমাদের উচ্চ আদালতে স্টে অর্ডার আছে।’

/আরজে/এইচএএইচ/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম