ঘুষ নেওয়ার সময় সহকারী শিক্ষা পরিদর্শক হাতেনাতে গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৭, ২০:০৬আপডেট : ৩০ মে ২০১৭, ২০:০৬

দুদক পরিদর্শন প্রতিবেদন বিদ্যালয়ের অনুকূলে দেওয়ার জন্য ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার হয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের সহকারী শিক্ষা পরিদর্শক মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার (৩০ মে) বিকালে রাজধানীর পল্টনের পলওয়েল মার্কেট এলাকা থেকে ঘুষ নেওয়ার সময় তাকে দুর্নীতি দমন কমিশন(দুদক) কর্মকর্তারা গ্রেফতার করেন। এসময় তাকে তল্লাশি করে আরও ৯৮ হাজার টাকা উদ্ধার করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন।
দুদক সূত্রে জানা গেছে,  মোস্তাফিজুর রহমান পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিদ্যালয়ের অনুকূলে প্রতিবেদন দেওয়ার  জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তিন লাখ টাকা ঘুষ দাবি করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে অবহিত করলে কমিশন প্রাথমিক তদন্ত শেষে ফাঁদ মামলা পরিচালনার অনুমোদন  দেওয়া হয়।
এর অংশ হিসেবে মঙ্গলবার বিকেল প্রধান শিক্ষকের মাধ্যমে ঘুষের টাকা নেওয়ার জন্য পলওয়েল মার্কেট এলাকায় মোস্তাফিজুর রহমানকে ডাকা হয়। এরপর ফাঁদ পেতে অপেক্ষা করতে থাকেন দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে ১১ সদস্যের একটি বিশেষ টিম।
বিকেল সোয়া পাঁচটায় ওই প্রধান শিক্ষকের কাছ থেকে মোস্তাফিজুর রহমান ঘুষের টাকার প্রথম কিস্তি বাবদ দুই লাখ নিতে আসলে তাকে হাতেনাতে গ্রেফতার করেন দুদক কর্মকর্তারা। তাৎক্ষণিকভাবে তার দেহ তল্লাশি করে আরও ৯৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক নূর-ই-আলম বাদী হয়ে পল্টন থানায় একটি  মামলা দায়ের করেন।

উল্লেখ্য, মোস্তাফিজুর রহমান বিসিএস শিক্ষা ক্যাডারের ২৯তম ব্যাচের একজন কর্মকর্তা।

/আরজে/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম