গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রী আহত, বাস ভাঙচুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০১৭, ২০:৫৮আপডেট : ৩১ মে ২০১৭, ২২:৩৪

‘ঠিকানা পরিবহন’ এর গাড়ি ভাঙচুর

বাসের ধাক্কায় ছাত্রী আহত হওয়ায় ‘ঠিকানা পরিবহন’ এর তিনটি গাড়ি ভাঙচুর করেছে রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীরা। বুধবার (৩১ মে) সন্ধ্যায় বাস ভাঙচুরের পাশাপাশি আহত ছাত্রীর চিকিৎসার জন্য ক্ষতিপূরণও দাবি করা হয়েছে।
কলেজের কয়েকজন শিক্ষার্থী বাংলা ট্রিবিউনকে জানান, মঙ্গলবার (৩০ মে) বিকেলে কলেজটির শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের আমরিন নামে এক ছাত্রী কলেজের সামনেই ঠিকানা পরিবহনের ধাক্কায় আহত হয়। পরে কলেজ কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স ডেকে ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে কলেজের সাধারণ শিক্ষার্থীরা ঠিকানা পরিবহন এর তিনটি বাস কলেজ ক্যাম্পাসে নিয়ে আটকে রাখে।

এ বিষয়ে ঠিকানা পরিবহনের পরিচালক রুবেল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় কলেজটির শিক্ষার্থীরা আমাদের তিনটি বাস কলেজ ক্যাম্পাসে নিয়ে আটকে রাখে। একটি বাস ভাঙচুর করে। এর পরে আমরা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানাই।’

বুধবার (৩১ মে) সকালে ঠিকানা পরিবহন কর্তৃপক্ষ, কলেজের সাধারণ শিক্ষার্থীরা ও কলেজটির অধ্যক্ষ ফাতেমা সুরাইয়া এ বিষয়ে সমঝোতায় বসেন। ওই সমঝোতায় আহত শিক্ষার্থীর প্রয়োজনীয় চিকিৎসার খরচ ও নগদ ১০ হাজার টাকা দেবে বলে জানায় পরিবহন কর্তৃপক্ষ। কিন্তু ছাত্রীরা এতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে আরও দু’টি বাস ভাঙচুর করে।

সমঝোতার বিষয়ে  ও ক্ষতিপূরণ বিষয়ে অধ্যক্ষ ফাতেমা সুরাইয়া বলেন, ‘পরিবহন কর্তৃপক্ষ নগদ দশ হাজার টাকা ও সে সুস্থ না হওয়া পর্যন্ত সমস্ত খরচ মেটাবে বলে মৌখিকভাবে জানালে ছাত্রীরা উত্তেজিত হয়ে বাস ভাঙচুর করে। তাদেরকে কোনও ভাবেই ঠেকানো যায়নি।’

এদিকে, ঠিকানা পরিবহনের রোড সুপারভাইজার নিলয় আহমেদ কলেজ ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে অভিযোগ করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ওই ছাত্রীর চিকিৎসার খরচ বহন করবো বলে লিখিত দিতে চেয়েছি এবং দশ হাজার টাকা নগদও দিতে চেয়েছি। এ সিদ্ধান্তে কলেজে অধ্যক্ষও রাজি ছিলেন। টাকা আনতে যাওয়ার পর পরই আমাদের কাছে কলেজের ছাত্রলীগ সভাপতি জেসমিন আরা রুমা ২০ হাজার টাকা দাবি করেছে। পরে সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাদের গাড়ি ভাঙচুর করে।

কলেজ ছাত্রলীগ নেত্রী জেসমিন আরা রুমা এ বিষয়ে বলেন, ‘পরিবহন কর্তৃপক্ষ মাত্র ১০ হাজার টাকা দিয়ে মেটাতে চাইছে তাও আবার মৌখিক। আমরা বলেছি অন্তত ২০ হাজার টাকা দিতে হবে। ওরা তা দিতে চাইনি বলেই শুনেছি। সাধারণ শিক্ষার্থীরা পরে বাস ভাঙচুর করেছে। ওই সময় আমি ঘটনাস্থলে ছিলাম না।

/আরএআর/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম