ধর্ষণের শিকার দুই তরুণীর মেডিক্যাল রিপোর্ট বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০১৭, ২০:৫৩আপডেট : ৩১ মে ২০১৭, ২১:২৪

বনানীর রেইন ট্রি রেস্টুরেন্টে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তিন যুবক বনানীতে রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার দুই শিক্ষার্থীর মেডিক্যাল রিপোর্ট আগামীকাল বৃহস্পতিবার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

বুধবার (৩১ মে) বিকালে ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সোহেল মাহমুদ বাংলা ট্রিবিউনকে আরও বলেন, ‘আমরা আজ (বুধবার)  সবগুলো রিপোর্ট হাতে পেয়েছি। আর কোনও রিপোর্ট বাকি নেই। কাল  বৃহস্পতিবার সকাল ১১টায় পাঁচ সদস্যের বোর্ড বসে সিদ্ধান্ত নেবে। এরপর রিপোর্টটি পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’ তবে মেডিক্যাল রিপোর্টের বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলতে রাজি হননি।

ডা. সোহেল মাহমুদের নেতৃত্বে এই মেডিক্যাল বোর্ডে রয়েছেন ডা. কবির সোহেল, ডা. মমতাজ আরা, ডা. নিলুফা ইয়াসমিন ও ডা. কবিতা সাহা। 

উল্লেখ্য, গত ২৮ মার্চ রাতে রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার হন দুই তরুণী। গত ৬ মে বনানী থানায় ওই তরুণীরা একটি মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৮ মার্চ পূর্বপরিচিত সাফাত আহমেদ ও নাঈম আশরাফ ওই দুই তরুণীকে জন্মদিনের দাওয়াত দেয়। এরপর তাদের বনানীর ‘কে’ ব্লকের ২৭ নম্বর সড়কের ৪৯ নম্বরে রেইনট্রি নামের হোটেলে নিয়ে যাওয়া হয়। এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, সেখানে দুই তরুণীকে হোটেলের একটি কক্ষে আটকে রেখে মাথায় অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করে সাফাত ও নাঈম। এ ঘটনা সাফাতের গাড়িচালক বিল্লালকে দিয়ে ভিডিও করানো হয় বলেও উল্লেখ করা হয় এজাহারে। ধর্ষণ মামলার আসামিরা হলো- সাফাত আহমদ, নাঈম আশরাফ, সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদ। আইনশৃঙ্খলা বাহিনী  ইতোমধ্যে আসামিদের গ্রেফতার করেছে। আদালতে আসামিরা ঘটনার দায় স্বীকার করে  জবানবন্দি দিয়েছে।

/এআইবি/এআরআর/  এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম