‘সেলফি ইবাদতের ব্যাঘাত ঘটায়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০১৭, ১৭:১১আপডেট : ০২ জুন ২০১৭, ১৭:১৩

জুমার নামাজ, ছবি- সংগৃহীত সেলফি ইবাদতের ব্যাঘাত ঘটায় বলে মন্তব্য করেছেন রাজধানীর মিরপুর ৬ নম্বর সি ব্লকের বাইতুল ফালাহ জামে মসজিদের ইমাম।

শুক্রবার জুমার নামাজের খুতবায় সেলফি নিয়ে আলোচনায় তিনি বলেন, ‘সেলফি শরিয়ত সম্মত নয়,শরিয়ত সেলফি পারমিট করে না।’

‘আজকাল ইবাদত বন্দেগীর সময় অনেকে সেলফি তোলেন, যা অন্যদের ইবাদতে ব্যাঘাত ঘটায়। অনেক সময় বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। এটা ঠিক নয়। আমরা দেখতে পাচ্ছি, রমজানে সেলফি তোলার হার বেড়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘ছবি তুলে আমরা স্মৃতি সংরক্ষণ করি। কিন্তু আমরা রবের সঙ্গে পরকালে স্মৃতি সংরক্ষণের জন্য জান্নাতে যাওয়ার কোনও আয়োজন করি না’।

এছাড়া রোজার ফজিলত,দান-খয়রাতের মাধ্যমে নেকি হাসিলের বিষয়ে ইমাম সাহেব বয়ান করেন।

/এইচএএইচ/এনআই/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম