সিদ্ধিরগঞ্জে কাচে কাটা পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০১৭, ১৭:১৭আপডেট : ০৩ জুন ২০১৭, ১৭:২৩

লাশ উদ্ধার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার ইউএস সপিং কমপ্লেক্সে সানী থাই অ্যালোমিনিয়াম দোকানে পিকআক থেকে কাচ নামানোর সময় কাঁচে কাটা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত আরেক শ্রমিককে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টির সতত্যা নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্য মো. বাচ্চু মিয়া।
তিনি জানান, বেলা সোয়া দুইটার দিকে পিকআপ ভ্যান থেকে কাচ নামানোর সময় কাঁচ তাদের গায়ের ওপর পড়ে তিনজন শ্রমিক গুরুতর আহত হন। আহত তিন শ্রমিককে সহকর্মী নাজিম ও জসিম উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন।
বেলা ৩টা ২০ মিনিটে শ্রমিক সুমনকে (২৬) মৃত ঘোষণা করেন কতর্ব্যরত চিকিৎসক। সুমন সিদ্ধিরগঞ্জের মিজমিজি গ্রামের আব্দুল মালেকের ছেলে।
এদিকে, গুরুতর আহত শ্রমিক সালাউদ্দিন চিকিৎসা চলাকালে বিকাল পৌনে পাঁচটার দিকে মারা যান। এছাড়া আহত শ্রমিক রবিনের চিকিৎসা চলছে।
/এআইবি/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম