চার কেজি সোনাসহ ১১৫ কোটি টাকার চোরাচালান পণ্য আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৭, ০৪:০৮আপডেট : ০৫ জুন ২০১৭, ০৪:০৯

বিজিবি গত এক মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ১১৫ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন মামদকসহ চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব পণ্যের মধ্যে চার কেজির বেশি সোনাও রয়েছে।
বিজিবি সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মে মাসে আটক মাদকের মধ্যে রয়েছে ১৪ লাখ ৭২ হাজার ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৬ হাজার ৯০৪ বোতল বিদেশি মদ, এক হাজার ৭৯২ লিটার বাংলা মদ, ২১ হাজার ৬৩৩ বোতল ফেনসিডিল, এক হাজার সাত কেজি গাঁজা, এক কেজি ৬২০ গ্রাম হেরোইন, এক হাজার ৪২৮টি এ্যানেগ্রা ও সেনেগ্রা ট্যাবলেট, ৫৫৫টি ইনজেকশন, ছয় লাখ ৮৭ হাজার ৪০টি অন্যান্য ট্যাবলেট।
অন্যান্য চোরাচালান পণ্যের মধ্যে ২৮ হাজার ২৫৪ পিস শাড়ি, নয় হাজার ২৩৪টি থ্রিপিস ও শার্টপিস, আট হাজার ৬৯৯ মিটার থান কাপড়, ছয় হাজার ৩১৭টি তৈরি পোশাক, ২৭ হাজার ৩৮০ সিএফটি কাঠ ও চার কেজি ১৯৪ গ্রাম সোনা।
গত মাসে বিজিবি’র অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৯৬ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৭১ জন বাংলাদেশি নাগরিককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে সাত জন ভারতীয় নাগরিককে আটক করে তিনজনকে বিএসএফ-এর কাছে হস্তান্তর করা হয়েছে এবং চার জনকে থানায় সোপর্দ করা হয়। এছাড়া বাংলাদেশ-মায়ানমার সীমান্তে ১৮০ জন মায়ানমার নাগরিকের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করা হয়েছে। 
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ৬৩০ কোটি ৭ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান ও মাদক দ্রব্য আটক করেছে বিজিবি।
জেইউ/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম