ডিএসসিসির ভেজালবিরোধী অভিযানে ৯ মামলা, ৪৮ হাজার টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৭, ১৬:৫৮আপডেট : ০৫ জুন ২০১৭, ১৭:২০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন রাজধানীর আনন্দ বাজার এলাকায় ভেজালবিরোধী অভিযান চালিয়ে ৯টি মামলা ও ৪৮ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সোমবার (৫ জুন) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইলিয়াস মিয়া ও মামুন সরদারের নেতৃত্বে পরিচালিত পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত এ মামলা ও টাকা জরিমানা করেন।

সোমবার বেলা ১২টা থেকে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইলিয়াস মিয়ার নেতৃত্বে আনন্দ বাজারের পূর্বপাশে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এখানে তিনটি মামলা ও নগদ ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অপর দিকে একই বাজারের পশ্চিম পাশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরদারের নেতৃত্বে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এখানে ছয়টি মামলা ও নগদ ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মামলার আসামিরা হলেন, আনন্দ বাজারে নুরুল ইসলাম হোটেলের মালিক জহুরুল ইসলাম ও শাকিল আহমেদ, মিলা রেস্টুরেন্টের সাইফুল ইসলাম, মনির হোসেন, মো. শান্ত, মো. কামরুল ইসলাম, মো. হাসান ও মো. পাটোয়ারী।
ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী জানান, খাদ্যে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশ,পচা ও বাসী খাবার রাখা ও অতিরিক্ত দামে খাবার বিক্রির দায়ে সিটি করপোরেশন আইনে সোমবার ৯টি মামলা ও ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এর আগে গত ২২ মে নগর ভবনে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মেয়র সাঈদ খোকন হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘পহেলা রমজান থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ভেজালবিরোধী অভিযান চলবে। এসময় কেউ যদি ভেজাল খাবার বিক্রি ও খাবারের গুনগত মান বজায় না রাখে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রমজানে সব বার ও ক্লাব বন্ধ রাখতে হবে।’
/এসএস/এপিএইচ/

আরও পড়ুন: 

রাস্তা অবরোধের শাস্তি সাত বছরের কারাদণ্ড

সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম