নারায়ণগঞ্জ জেলার আলীগঞ্জে খেলার মাঠে সরকারি কর্মকর্তাদের আবাসিক ভবন নির্মাণে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।
এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নিষেধাজ্ঞা জারি করেন।
বুধবার আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন রিটের পক্ষের আইনজীবী আমিমুল এহসান জুবায়ের।
এর আগে ১০ এপ্রিল নারায়ণগঞ্জ জেলার আলীগঞ্জে খেলার মাঠে সরকারি কর্মকর্তাদের আবাসিক ভবন নির্মাণের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ সচিব,পরিকল্পনা সচিবসহ আট জনকে রুলের জবাব দিতে বলা হয়।
আইনজীবী আমিমুল এহসান জুবায়ের সাংবাদিকদের বলেন, ‘গত ২২ মার্চ একনেকের সভায় নারায়ণগঞ্জ জেলার আলীগঞ্জ খেলার মাঠে সরকারি কর্মকর্তাদের ১৫ তলা বিশিষ্ট আটটি ভবন নির্মাণের সিন্ধান্ত হয়। সেই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৭ এপ্রিল আলীগঞ্জ হাইস্কুলের সভাপতি কাওসার আহমেদ পলাশ হাইকোর্টে রিট দায়ের করেন।’
/ইউআই/ এপিএইচ/








