প্রিন্স মুসার বিরুদ্ধে দুদকে মামলার সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০১৭, ২০:০২আপডেট : ০৮ জুন ২০১৭, ২০:০৪

মুসা বিন শমসের প্রিন্স মুসা বিন শমসেরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলার সুপারিশ করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। এছাড়া মানি লন্ডারিং আইনে মামলা করার জন্যও জাতীয় রাজস্ব বোর্ডে অনুমতি চাওয়া হয়েছে। বৃহস্পতিবার এ সুপারিশ করা হয়।
শুল্ক গোয়েন্দা দফতরের প্রধান ড. মইনুল খান জানান, কারনেট ডি প্যাসেজ’ সুবিধার মাধ্যমে আনা বিলাসবহুল ‘রেঞ্জ রোভার’ গাড়িতে শুল্ক ফাঁকি দিয়ে দুর্নীতি করায় মুসা বিন শমসেরের বিরুদ্ধে  দুদক বরাবর মামলা দায়েরের সুপারিশ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

তিনি বলেন, ‘‘গত ২১ মার্চ শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি তদন্ত দল প্রিন্স মুসার ব্যবহৃত একটি ‘রেঞ্জ রোভার ভোগ’ মডেলের গাড়ি আটক করে। এই গাড়িটি ভোলা বিআরটিএ থেকে শুল্ক পরিশোধের ভুয়া বিল অব এন্ট্রি দেখিয়ে রেজিস্ট্রেশন করানো হয়েছিল। যাতে দেখানো হয়েছে, গাড়ির শুল্ক বাবদ দেওয়া হয়েছে ১৭ লাখ টাকা। কিন্তু চট্টগ্রাম কাস্টম হাউসের সঙ্গে যোগাযোগ করে দেখা গেছে, এই বিল অব এন্ট্রি দাখিল হয়নি। ফলে সরকারের প্রায় ২ কোটি ১৫ লাখ  টাকা ফাঁকির সঙ্গে জড়িত ছিলেন প্রিন্স মুসা।’

এ ঘটনায় গত ৭ মে শুল্ক ফাঁকি ও মানি লন্ডারিং বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য প্রিন্স মুসাকে শুল্ক গোয়েন্দা কার্যালয়ে তলব করা হলে তিনি স্বশরীরে হাজির হয়ে বক্তব্য প্রদান করেন।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, প্রিন্স মুসার ব্যবহৃত বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়িটি কারনেট ডি প্যাসেজ সুবিধায় ২০১০ সালে শুল্কমুক্তভাবে আনা হয়েছিল। যা কোনোভাবেই প্রযোজ্য শুল্ক কর পরিশোধ ছাড়া বাংলাদেশে ব্যবহার বা রেজিস্ট্রেশন করার সুযোগ নেই। কিন্তু ২০১৫ সালে ভোলা বিআরটিএ অফিসের কিছু কর্মকর্তার যোগসাজশে ভুয়া কাগজপত্র দাখিলের মাধ্যমে গাড়িটির রেজিস্ট্রেশন করা হয়েছে, যা দুর্নীতি দমন কমিশনের শিডিউলভুক্ত অপরাধ। আর  ভোলা বিআরটিএ কর্মকর্তার যোগসাজশে এই দুর্নীতি করা হয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে বেরিয়ে এসেছে।

শুল্ক গোয়েন্দা প্রধান ড. মইনুল খান বলেন, ‘দুর্নীতির এই অপরাধটি আমলে নিয়ে মামলা দায়ের ও তদন্ত করার জন্য শুল্ক গোয়েন্দা দফতর বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের মাধ্যমে দুদকে প্রেরণ করেছে। একইসঙ্গে, গাড়িটি আনার ক্ষেত্রে শুল্ক ফাঁকির কারণে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়েরের জন্যও জাতীয় রাজস্ব বোর্ড বরাবর অনুমতি চাওয়া হয়েছে।’

/আরজে /এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম