পল্লবীতে গলায় ফাঁস দিয়ে দিনমজুরের আত্মহত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০১৭, ০১:৫৬আপডেট : ১০ জুন ২০১৭, ০১:৫৬

আত্মহত্যা রাজধানীর পল্লবীতে মো. ফিরোজ (২৩) নামে এক দিনমজুর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার বক্সিপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে পল্লবীর ১২ নম্বর সেকশনের আলাউদ্দিন ইস্টার্ন হাউজিং বালুর মাঠের ১০ নম্বর রোডের স্থানীয় এমএ মতিনের বাড়িতে ভাড়া থাকতেন। শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে কী কারণে ফিরোজ আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।

ফিরোজের প্রতিবেশী জহিরুল ইসলাম জানান, ‘ফিরোজকে রাতে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন তার স্ত্রী শাপলা আক্তার। পরে প্রতিবেশীদের সহযোগিতায় উদ্ধার করে রাত ১২টা ৫০ মিনিটে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও জানান, ‘কয়েক মাস আগে ফিরোজ ওই বাড়ির ২য় তলায় বাসা ভাড়া নেন। এর কয়েক মাস আগে তাদের বিয়ে হয়।’

ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

/এমডিপি/এআইবি/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম