তুরাগ এলাকা থেকে কলেজ ছাত্রসহ দুজনের লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০১৭, ০২:৩৯আপডেট : ১০ জুন ২০১৭, ০২:৩৯

লাশ উদ্ধার রাজধানীর তুরাগ এলাকার পৃথক স্থান থেকে এক কলেজ ছাত্রসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে তুরাগের বামনারটেক এলাকার ও রানাভোলা এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত ‍দুজন হলেন, তুরাগের বামনারটেক এলাকা বাসিন্দা ও উত্তরা মমতাজ উদ্দিন বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ছাত্র তামজিদ হাসান (১৭) ও গৃহকর্মী মাহিদা (১২)।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘কলেজছাত্র তামজিদ লেখাপড়ায় মনোযোগ না দিয়ে সবসময় মোবাইল ফোনে ব্যস্ত থাকতো। এ কারণে তার বাবা আবুল হাসান গত বৃহস্পতিবার তার ফোন কেড়ে নেন। এরপর সে বাবার সঙ্গে অভিমান করে শুক্রবার রাতে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ রাত ১১টার দিকে তার লাশ উদ্ধার করে।’

তিনি আরও বলেন, ‘এর আগে শুক্রবার দুপুরে তুরাগ থানা পুলিশ রানাভোলা এলাকার ৮ নম্বর রোডের হাজী নুরুল ইসলামের বাড়ি থেকে মাহিদা (১২) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করে পুলিশ। মাহিদা জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।’

/এআইবি/এমডিপি/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম