গুলশানে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মসমর্পণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০১৭, ১৬:৫১আপডেট : ১০ জুন ২০১৭, ২০:৫০

খুন রাজধানীর গুলশানে স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন এক স্বামী। শনিবার (১০ জুন) সকালে গুলশান ৬৮ নম্বর সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘রানী (৩৯) ভারতীয় এক নাগরিকের বাসায় কাজ করতেন। তার স্বামী মিন্টু পেশায় ড্রাইভার। সকালে তার স্বামী ওই বাড়িতে রানীকে নামিয়ে দিয়ে যান। ওই সময় কথা কাটাকাটির এক পর্যায়ে রানীকে ছুরি দিয়ে হত্যা করের মিন্টু। এরপর তিনি নিজেই এসে থানায় আত্মসমর্পণ করেন।’
এই কর্মকর্তা আরও জানান, ঘটনার সময় ভারতীয় নাগরিক ওই বাসায় ছিলেন না। আর এ ঘটনার সঙ্গে তার কোনও সম্পৃক্ততাও পাওয়া যায়নি। তাই তার পরিচয় প্রকাশ করা হয়নি।
নিহত রানীর লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হচ্ছে বলে জানান ওসি।
/আরজে/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম