মানবতাবিরোধী অপরাধ: নেত্রকোনার ৬ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য ১৯ জুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০১৭, ২০:০১আপডেট : ১৩ জুন ২০১৭, ২০:০৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার পূর্বধলা উপজেলার শেখ মো. আব্দুল মজিদ ওরফে মজিদ মওলানাসহ ছয় জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মো. আইয়ুব আলীর  জবানবন্দি ও জেরা শেষ হয়েছে। পরবর্তী সাক্ষীর জবানবন্দি পেশ করার  জন্য আগামী ১৯ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। মামলার অন্য আসামিরা হলেন- শেখ মো. আব্দুল মজিদ ওরফে মজিদ মওলানা, মো. আব্দুল খালেক তালুকদার, মো. কবির খান, আব্দুর রহমান, আব্দুস সালাম বেগ ও নুরউদ্দিন। আসামিদের বিরুদ্ধে হত্যা-গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনা হয়েছে।
ছয় আসামির মধ্যে গত বছরের ১২ আগস্ট গ্রেফতার হয়ে কারাগারে আছেন আব্দুর রহমান। বাকি পাঁচজন পলাতক।
আদালতে মঙ্গলবার (১৩ জুন) রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউর মো. মোখলেসুর রহমান বাদল। অপরদিকে আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট গাজী এইচ এম তামিম।

/ইউআই/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম