লন্ডনে আগুনের ঘটনায় বাংলাদেশি পরিবার এখনও নিখোঁজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০১৭, ২৩:৩৬আপডেট : ১৫ জুন ২০১৭, ২৩:৪২

হোসনার ছবি মুনজের আহমেদের ফেসবুক থেকে
লন্ডনে গ্রেনফেল টাওয়ারে আগুনের ঘটনায় বাংলাদেশি পরিবারটির এখনও কোনও খোঁজ মেলেনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও লন্ডনে বাংলাদেশ দূতাবাস  সূত্রে জানা যায়, সেখানকার পুলিশ বা দমকল বাহিনী বা জরুরি বিভাগ কেউই বাংলাদেশি এ পরিবারের  সম্পর্কে কোনও তথ্য দিতে পারেনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, আমরা পুলিশ এবং সেখানকার বাংলাদেশিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।

লন্ডনে বসবাসকারী একজন সাংবাদিক (মুনজের আহমেদ চৌধুরী) তার ফেসবুক স্ট্যাটাসে বুধবার রাতে লেখেন,  ’লন্ডনের অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও নিখোঁজ এ পরিবারটি। কোনও খোঁজ পেলে উল্লিখিত নাম্বারে জানান।’

মুনজের আহমেদের ফেসবুকের পোস্টে উল্লেখ করা নিখোঁজ ব্যক্তিরা হলেন- কমরু মিয়া, তার স্ত্রী, ছেলে ও মেয়ে। তাদের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার একাটুনার বিরইনবাদ গ্রামে।

/এসএসজেড/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম