বিচারিক কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে সুপ্রিমকোর্টের পরামর্শ নিতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০১৭, ০৩:৪৪আপডেট : ১৬ জুন ২০১৭, ০৭:৫২

সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের পরামর্শ ছাড়া কোনও বিচারিক কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণ, দুর্নীতি বা অন্য কোনও অভিযোগ উত্থাপিত হলেও তদন্ত করা যাবে না বলে নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনও বিচার বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণ, দুর্নীতি বা অন্য কোনও অভিযোগ উত্থাপিত হলে সুপ্রিম কোর্টের পরামর্শ ছাড়া ওই অভিযোগের প্রাথমিক তদন্ত বা যে কোনও কার্যক্রম পরিচালনা না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হলো।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, দুর্নীতি দমন কমিশন ও সংশ্লিষ্ট সব বিচার বিভাগীয় কর্মকর্তাকে এ বিষয়ে জানাতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

বৃহস্পতিবার প্রধান বিচারপতির নির্দেশে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের দৃষ্টিতে এসেছে কোনও কোনও বিচার বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে অসদাচারণ, দুর্নীতি বা অন্য কোনও অভিযোগ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ ছাড়াই আইন ও বিচার বিভাগের নির্দেশে প্রাথমিক তদন্ত বা অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ ধরনের প্রাথমিক তদন্ত বা যে কোনও কার্যক্রম গ্রহণ করা করা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত, অগ্রহণযোগ্য এবং তা কোনোভাবেই কাম্য নয়। এমনকি সংবিধানের ১০৯, ১১৬ ও ১১৬(ক) অনুচ্ছেদের সুস্পষ্ট লংঘন।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম