বনানীর নিখোঁজ তিন যুবক জঙ্গি কিনা নিশ্চিত নয় পুলিশ: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০১৭, ১৬:৩৭আপডেট : ১৬ জুন ২০১৭, ১৬:৪২

বনানীর নিখোঁজ তিন যুবক জঙ্গি কিনা নিশ্চিত নয় পুলিশ: আইজিপি

বনানীর নিখোঁজ তিন যুবক জঙ্গিকাণ্ডে জড়িয়েছে কিনা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

শুক্রবার রাজারবাগ পুলিশ লাইনস কেন্দ্রীয় মসজিদে আজান, কিরাত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এ কথা বলেন।

গুলশানের হলি আর্টিজান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গিদের নির্মূলে সফল হয়েছে দাবি করে তিনি বলেন, ঈদের সময় দেশে কোনও ধরনের জঙ্গি হামলারও আশঙ্কা নেই।

আজান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২৩ প্রতিযোগীর মধ্যে ঢাকা মহানগর পুলিশের নায়েক সাইফুল ইসলাম প্রথম, নৌ পুলিশ ঢাকার এ এস আই এম মহিউদ্দিন দ্বিতীয় ও বরিশাল জেলা পুলিশের এ এস আই আবুল বাসার তৃতীয় স্থান অর্জন করেন।

কিরাত প্রতিযোগিতায় ২৩ প্রতিযোগীর মধ্যে রাঙ্গামাটি জেলার এ এস আই রুহুল আমিন প্রথম স্থান, সিলেট মহানগর পুলিশের কনস্টেবল মজিবুর রহমান দ্বিতীয় ও ঢাকা মহানগর পুলিশের নায়েক সাইফুল ইসলাম তৃতীয় স্থান অর্জজন করেন।

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ইসলামের ভূমিকা শীর্ষক রচনা প্রতিযোগিতায় ১৪ জন অংশ নেন। তাদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের এ এস আই জাহাঙ্গীর আলম প্রথম স্থান, পুলিশ সদর দফতরের উচ্চমান সহকারী মোহাম্মদ আনিসুর রহমান দ্বিতীয় স্থান এবং সিআইডি’র স্টেনো টাইপিস্ট ওমর ফারুক তৃতীয় স্থান অর্জন করেন।

ডিআইজি মহসিন হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি মাইনুর রহমান চৌধুরী, ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান, রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি আবুল কাশেমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেইউ/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের