গঙ্গা- ব্রহ্মপুত্র- মেঘনা অববাহিকার তীর ঘেষে বসবাসকারী জনপদের অধিকার রক্ষায় অক্সফাম পাঁচ বছর মেয়াদী ট্রোসা প্রকল্প উদ্বোধন করেছে।
অক্সফাম আঞ্চলিক অফিস এবং বাংলাদেশ, ভারত, মিয়ানমার ও নেপালে অক্সফামের জাতীয় অংশীদাররা এ প্রকল্প বাস্তবায়ন করবে।
সোমবার (১৯ জুন) সিরডাপ মিলনায়তনে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মাদ নজরুল ইসলামের উপস্থিতিতে এ প্রকল্পের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নজরুল ইসলাম বলেন, ‘নদী অববাহিকা ব্যবস্থাপনার জন্য ভারত, নেপাল ও চীনের সঙ্গে একসাথে কাজ করা প্রয়োজন।’
তিস্তার বিষয়ে তিনি বলেন, ‘ভারতের দুজন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং নরেন্দ্র মোদি তিস্তাচুক্তির বিষয়ে আশ্বাস দিয়েছেন এবং বাংলাদেশ মনে করে, ভারত তার প্রতিশ্রুতি রক্ষা করবে।’
অক্সফাম ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে ট্রোসা প্রকল্প শেষ করবে। এ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে, এই অববাহিকায় যারা বসবাস করেন তাদেরকে অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনার বিষয়ে সচেতন করে তোলা।
/এসএসজেড/ এপিএইচ/








