রাজধানীর রামপুরার বনশ্রীতে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সেলিম (২২) নামে একজনের মৃত্যু হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন উসমান (২২) নামে অন্য এক শ্রমিক। সোমবার (১৯ জুন) বিকালে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সেলিম নেত্রকোনা জেলার টেংড়া গ্রামের হোসেন মৃধার ছেলে। তিনি রামপুরার বনশ্রীর ডি ব্লক ৩নং রোডের এক ভাড়া বাসায় থাকতেন।
সেলিমকে বোরহান উদ্দিন নামে একজন উদ্ধার করেন। তিনি জানান, রামপুরার বনশ্রীর ডি ব্লক ৩নং রোডের ১৬-১৭ নম্বর বহুতল ভবনের ৫ম তালার ছাদের রড বাঁধার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন সেলিম ও উসমান। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক বিকাল ৫টার দিকে সেলিমকে মৃত ঘোষণা করেন। উসমান এখনও চিকিৎসাধীন রয়েছেন।
/এআইবি/এমএ/








