৩১৫ মডেল বিদ্যালয় প্রকল্পের বই বিতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৭, ২০:৫৯আপডেট : ১৯ জুন ২০১৭, ২১:০০

৩১৫ মডেল বিদ্যালয় প্রকল্পের বই বিতরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী (ছবি- ফোকাস বাংলা) দেশের ৩১৫টি উপজেলা সদরে নির্বাচিত বেসরকারি বিদ্যালয়গুলোকে মডেল বিদ্যালয়ে রূপান্তর প্রকল্পের আওতায় বই বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ জুন) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ৩১৫টি মডেল বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এ বই হস্তান্তর করা হয়। প্রতিটি বিদ্যালয়ের লাইব্রেরির জন্য ৪৩৬টি করে বই দেওয়া হলো।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রত্যক উপজেলায় একটি করে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে মডেল বিদ্যালয়ে রূপান্তর করা হয়েছে। এ প্রকল্পের আওতায় ৩১২টি বিদ্যালয়ে তিনতলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হয়েছে এবং মাল্টিমিডিয়া ক্লাসরুমসহ আধুনিক সরঞ্জাম ও আসবাবপত্র সরবরাহ করা হয়েছে। এ প্রকল্পে ৫২২কোটি ৬৭ লাখ টাকা ব্যয় হয়।’ মন্ত্রী জানান, প্রত্যেক বিদ্যালয়ের জন্য এক লাখ ২৮ হাজার টাকার বই সরবরাহ করা হচ্ছে।

শিক্ষামন্ত্রী  শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘পাঠ্যবইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের অন্যান্য বিষয়েও জ্ঞান অর্জন করতে হবে। এজন্য তাদেরকে পাঠ্যবইয়ের বাইরেও বই পড়তে হবে।’

শিক্ষামন্ত্রী শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদেরই প্রধান ভূমিকা পালন করতে হবে। শিক্ষার লক্ষ্য অর্জনে শিক্ষকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই শিক্ষকদের নিবেদিত হয়ে শিক্ষাদান করতে হবে। শিক্ষকদের অনৈতিক কাজ থেকে দূরে থেকে নিজেদের মূল্যবোধসম্পন্ন দায়িত্বশীল মানুষ হিসেবে শিক্ষার্থীদের কাছে অনুকরণীয় হয়ে ওঠার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন  এবং প্রকল্প পরিচালক কে এম রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

/এসআই/এসএমএ/ 

সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম