লন্ডন মসজিদ হামলায় ‌নিহতের বাড়ি সি‌লে‌টে

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
১৯ জুন ২০১৭, ২২:৩৮আপডেট : ২০ জুন ২০১৭, ০০:২৯

লন্ডনে সন্ত্রাসী হামলার নিহত ব্যক্তির স্মরণে পুষ্পার্ঘ অর্পণ

ফিন্সবারী পার্ক মস‌জিদে রবিবার হামলায় নিহত ব্য‌ক্তির নাম ও প‌রিচয় জানা গে‌ছে। তি‌নি একজন ব্রি‌টিশ বাংলাদেশি। নিহত মকররম আলীর বা‌ড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের সরুয়লায় গ্রা‌মে। ছয় সন্তা‌নের জনক মকররম আলী বয়স প্রায় ৬৫ বছর বলে প‌রিবারের একজন সদস্যের উদ্ধৃতি দিয়ে লন্ডনের ক‌মিউ‌নি‌টি নেতা কে এম আবু তা‌হির চৌধুরী এ প্র‌তি‌বেদককে জানান।

নিহত মকররম ‌আলী ফিন্সবারী পার্ক এলাকার বা‌সিন্দা। অন্যান্য দিনের  মতো ইফতার সেরে তারাবির নামাজ আদায় করতে তি‌নি মস‌জিদে যান। নামাজ শেষে মস‌জিদে থেকে  বের হয়ে তিনি যখন হেটে বাসায় ফির‌ছিলেন, তখন ঘাতক ভ্যান‌টির চাপায় আহত হন । আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও সোমবার (১৯ জুন) সকালে তি‌নি মারা যান।

হামলার প্রত্যক্ষদর্শী

তবে পু‌লিশ বলছে, বয়োজ্যেষ্ঠ ওই ব্যক্তি সন্ত্রাসী হামলাতেই যে মারা গেছেন, তা নি‌শ্চিত নয়।‌

এদিকে সোমবার (১৯ জুন) কিছুক্ষণ আগে যুক্তরাজ্যের বাঙালিপাড়ার বৃহত্তম মস‌জিদ ইস্ট লন্ডন মস‌জিদে ফোনে হুম‌কি দেবার ঘটনা ঘটেছে। পুরো যুক্তরাজ্যজুড়ে মুসলমানেদের ম‌ধ্যে এ ঘটনায় উ‌দ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে।

ফিন্সবারী পার্ক মস‌জিদ এলাকায় ওই ঘটনার পর মুস‌ল্লিরা হামলাকারীর ওপর চড়াও হতে চাইলেও তাদের নিবৃত্ত করেন মস‌জিদের ইমাম। পরে ঘটনাস্থলে নামাজে দাঁড়ান মুস‌ল্লিরা। সোমবার সকালে নিহত ব্যক্তির স্মরণে বহু মানু‌ষ পুষ্পার্ঘ অর্পণ করেন।

/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম