রাজধানীর মোহাম্মদপুরে স্কুলছাত্রের লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৭, ২৩:৫১আপডেট : ১৯ জুন ২০১৭, ২৩:৫২

লাশ উদ্ধার রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকায় বাবার সঙ্গে অভিমান করে নিজ বাসায় মায়ের ওড়না ফ্যানের সঙ্গে জড়িয়ে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। ওই ছাত্রের নাম লিমন সরদার (১৪)। সোমবার রাত ১০টায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লিমন সরদার বছিলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
ওই স্কুল ছাত্রের বাবা হাবুল সরদার জানান, ‘লিমন ঈদে কেনাকাটার করার জন্য বায়না ধরে তার কাছে। কেনাকাটা না করে দেওয়ায় সে সোমবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে নিজ রুমে ফ্যানের সঙ্গে গলায় মায়ের ওড়না জড়িয়ে আত্মহত্যা করে। তাকে উদ্ধার করে রাত ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাবুল সরদার আরও জানান, বছিলা এলাকায় তিনি পরিবার নিয়ে ভাড়া থাকেন। রড মিস্ত্রীর কাজ করে তিনি সংসার চালান। তার দুই ছেলেমেয়ের মধ্যে লিমন সরদার ছোট। তাদের গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়ায়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, লিমনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এ আইবি/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম