বিসিকের দুই প্রকৌশলী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৭, ১৬:৫১আপডেট : ২০ জুন ২০১৭, ১৬:৫৩

গ্রেফতার

দুর্নীতির মামলায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর দুই প্রকৌশলীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গ্রেফতারকৃতরা হলেন বিসিক পুরকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম খান ও একই বিভাগের সহকারী প্রকৌশলী মো. বেলায়েত হোসেন। মঙ্গলবার বিকেলে মতিঝিল থেকে এই দুজনকে গ্রেফতার করা হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঝালকাঠির নলছিটি থানায় ১৯ জুন দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন, বরিশাল দুদক সাজেকার উপসহকারী পরিচালক মো. আল-আমীন।

দুই প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে জানা গেছে, ২০১৫ সালের ২৪ জুন থেকে ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত বিসিক, শিল্প নগরী, ঝালকাঠি প্রকল্পের অধিগ্রহণ করা ১১.০৮ একর জমিতে মাটি ভরাট কাজের জন্য ৪ টি ভুয়া পুকুর দেখানো হয়। পরবর্তীতে ভুয়া পুকুরে মাটি ভরাট দেখিয়ে প্রকল্পের ৫২ লাখ ৬৬ হাজার ২৫০ টাকা আত্মসাৎ করে।

মতিঝিল থেকে বিকেলে দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক আহমার উজ্জামানের নেতৃত্বে একটি দল আসামিদের গ্রেফতার করে।

/আরজে/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম