শ্রীলঙ্কাকে ৪ কোটি টাকা অনুদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৭, ১৭:০১আপডেট : ২০ জুন ২০১৭, ১৭:০৩

শ্রীলঙ্কার রাষ্ট্রপতির কাছে চেক হস্তান্তর করেন রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ বন্যায় ক্ষতিগ্রস্ত শ্রীলঙ্কার জনগণকে সহায়তা হিসেবে প্রায় চার কোটি (৫ লাখ ডলার) টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ। কলম্বোতে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ মঙ্গলবার (২০ জুন) একটি চেক শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনার কাছে হস্তান্তর করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুদান দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।  তিনি বাংলাদেশে ভূমি ধসে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অভিজ্ঞতার প্রশংসা করে রাষ্ট্রপতি সিরিসেনা বলেন, ‘এ চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে শ্রীলঙ্কা জানতে আগ্রহী। ’
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আগামী জুলাইয়ে বাংলাদেশ সফর নিয়ে তার ভাবনার বিষয়ে রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেন।

/এসএসজেড/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম