খিলক্ষেতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০১৭, ১৮:০৭আপডেট : ২৪ জুন ২০১৭, ১৮:০৯

লাশ উদ্ধার

রাজধানীর খিলক্ষেতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার আরেক সহযাত্রী। নিহতের নাম মো. সোহেল কালু (২৫)।

তিনি  বাংলামোটর এলাকায় আসমা মোটরস্ নামে একটি প্রাইভেটকার মেরামতের ওর্য়াকশপে কাজ করতেন।

একই ওয়ার্কশপের অপর কর্মচারী আমিন ও খোকন জানান, আজ দুপুরে ওর্য়াকশপের পাওনা টাকা আনতে প্রতিষ্ঠানটির আরেক কর্মী স্বপনকে (৩০) সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে খিলক্ষেতের উদ্দেশ্যে রওনা হন কালু।  তারা খিলক্ষেত এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বাস তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলে থাকা লোকজন উভয়কে উদ্ধার করে। স্বপনকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, সোহেলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসলে বিকাল সাড়ে ৫ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

/এআইবি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম