ফরহাদ মজহারের খোঁজ পাওয়া যাচ্ছে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০১৭, ১৫:২৯আপডেট : ০৩ জুলাই ২০১৭, ১৯:১৬

ফরহাদ মজহার লেখক, কবি, বুদ্ধিজীবী, কলামিস্ট ফরহাদ মজহারের খোঁজ পাওয়া যাচ্ছে না। সোমবার (৩ জুলাই) ভোররাতে তিনি মোহাম্মদপুর লিংক রোডের হক গার্ডেনের নিজ বাসা থেকে বের হন। এরপর ভোর ৫টা ২৯ মিনিটে তিনি তার স্ত্রীকে ফোন করে জানান, ‘ ফরিদা, ওরা আমাকে নিয়ে যাচ্ছে। ওরা আমাকে মেরে ফেলবে।’ ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতারের বরাত দিয়ে পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

এদিকে ফরহাদ মজহারের মুক্তির জন্য ৩৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে আদাবর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মহসিন আলী বাংলা ট্রিবিউনকে  জানিয়েছেন।
এসআই মহসিন বলেন, ‘ফরহাদ মজহার প্রতিদিনের মতো ভোররাত সাড়ে ৪টার দিকে ঘুম থেকে উঠে বাইরে যান। এরপর তিনি আর বাসায় ফিরেননি। তবে সকাল সাড়ে ৯টার দিকে নিজের ফোন থেকে কল করে স্ত্রী ফরিদা আখতারকে অপহরণের ঘটনা জানান তিনি।’ এসময় তিনি জানান, অপহরণকারীরা ৩৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। তবে কে বা কারা তাকে অপহরণ করেছেন, সেটা জানাননি তিনি।

ফরহাদ যে বাসায় থাকেন সেই হক গার্ডেনের সিকিউরিটি গার্ড আরশাদুল হক বলেন, ‘স্যার পাঁচটার পর বাসা থেকে বের হয়েছেন। বের হওয়ার সময় আমি সালাম দিলে তিনি সালামের জবাব দেন। এরপর গেট খুলে দিলে উনি বের হয়ে যান।’ ওই সময় তিনি বাসার সামনে অন্য কাউকে দেখতে পাননি বলে জানান আরশাদুল হক। 

এ বিষয়ে জানার জন্য ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

/আরজে/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম