ফরহাদ মজহারকে চোখ বেঁধে মাইক্রোবাসে তুলে নেওয়ার অভিযোগ তদন্ত করছে ডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০১৭, ১৫:০৯আপডেট : ০৪ জুলাই ২০১৭, ১৫:০৯

 

ডিবির অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলন ফরহাদ মজহারকে চোখ বেঁধে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করে দেখছে বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে উনি (ফরহাদ মজহার) বলেছেন, সকালে তিনি ওষুধ কিনতে নিচে নেমেছিলেন। তখন তাকে কে বা কারা জোর করে মাইক্রোতে তুলে চোখ বেঁধে নিয়ে যায়।’

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ বিষয়ে পরবর্তী প্রক্রিয়া কী হবে? সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে আব্দুল বাতেন বলেন, ‘আপাতত তাকে (ফরহাদ মজহার) আদালতে পাঠানো হবে। আদালতে তিনি ১৬৪ ধারায় জবানবন্দী দেবেন। সেই জবানবন্দির ওপর ভিত্তি করেই বিষয়টি তদন্ত করা হবে।’

তিনি আরও বলেন, ‘ফরহাদ মজহারকে কারা তুলে নিয়ে গিয়েছিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা সেটা জানার চেষ্টা করছি।’

আব্দুল বাতেন বলেন, ‘ফরহাদ মজহারের স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে আমরা জানতে পারি তার কাছে (ফরহাদ মজহারের স্ত্রী) টাকা দাবি করা হয়। পরে স্ত্রীর সঙ্গে কথাও বলেন তিনি (ফরহাদ মজহার)। যেহেতু টাকা দাবি করা হয়েছে তাই অভিযোগের প্রেক্ষিতে গতকাল রাত সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করা হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসা করে জানার চেষ্টা করছি, কারা তাকে নিয়ে গিয়েছিল?’

তিনি আরও বলেন, ‘আমরা তাকে এই মামলার ভিকটিম হিসেবে জবানবন্দি গ্রহণ করার জন্য আদালতে পাঠাবো। এখনও তদন্ত অব্যাহত রয়েছে। এর বেশিকিছু বলা যাচ্ছে না। তদন্ত শেষ করে বিস্তারিত জানানো হবে।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরহাদ মজহার কী বলেছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আব্দুল বাতেন বলেন, ‘উনিও বলেছেন, সকালে উনাকে মাক্রোবাসে করে নিয়ে যাওয়া হয়। যেহেতু উনার ফোন দিয়ে স্ত্রীর সঙ্গে নিজেই কথা বলেছেন তাই এ বিষয়গুলো আমরা তদন্ত করছি। আমরা ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে যা পেয়েছি সেটাই আপনাদের (সাংবাদিকদের) জানালাম। সব তথ্য প্রমাণ হাতে পেলে বিস্তারিত জানানো হবে। ’

/এনএল/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম