রাজধানীর গেন্ডারিয়া মুন্সীবাড়ির ঢালে ট্রেনে কাটা পড়ে ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবকের নাম পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। মঙ্গলবার (৪ জুলাই) সকাল সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। শ্যামপুর থানার এএসআই আরশেদ আলী এ তথ্য জানান।
আরশেদ আলী জানান, ওই যুবক কানে হেডফোন দিয়ে মোবাইলে গান শুনতে শুনতে রেললাইন দিয়ে হাঁটছিলেন। এসময় নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রেন তার কাছাকাছি চলে আসলে আশপাশের লোকজন তাকে ডাকতে থাকে। কিন্তু কোনও কথাই সে শুনতে পায়নি। ততক্ষণে ট্রেনটি তার ওপর দিয়ে চলে যায়। এতে তার এক হাত দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে পুলিশ উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টায় তাকে মৃত ঘোষণা করেন। ওই যুবকের পরনে চেক গেঞ্জি ও নীল জিন্স প্যান্ট ছিল।
/এমসএমএ/








