গুলশানে হলি আর্টিজান হামলার এক বছর নিয়ে ‘হলি আর্টিজানের হামলা, আমাদের যে শিক্ষা দিলো’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি আজ (বৃহস্পতিবার) ।
২০১৬ সালের জুলাইয়ে গুলশান হামলার পর পাল্টে যায় বাংলাদেশের দৃশ্যপট। জঙ্গিবাদের উত্থান-বিস্তার- প্রতিরোধ ও করণীয় নিয়ে বাংলা ট্রিবিউনের নিয়মিত এই আয়োজনে আলোচনা করবেন নিরাপত্তা ও জঙ্গিবাদ বিশ্লেষক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তা, হামলায় নিহতের স্বজন, জিম্মি ও ঘটনার সময় উপস্থিত সাংবাদিকরা। আজ বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে শুরু হওয়া এ বৈঠকি এটিএন নিউজ- এ সরাসরি সম্প্রচার করা হবে। এটিএন নিউজের পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোম পেইজে বৈঠকিটি লাইভ দেখা যাবে। বৈঠকিটি দেখতে চোখ রাখুন- বাংলা ট্রিবিউনে।
মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে উপস্থিত থাকার জন্য সম্মতি জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ, হলি আর্টিজানের হামলায় নিহত এসি রবিউলের ভাই সাংবাদিক শামসুজ্জামান শামস, হলি আর্টিজানে আটকে পড়া ওই রেস্তোরাঁয় স্টাফ শিশির সরকার, বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ ও অপরাধবিষয়ক সাংবাদিক নুরুজ্জামান লাবু।
/ইউআই/এপিএইচ/








